রবীন্দ্রনাথ ঠাকুরের নোটবই দেশে আনার আরজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে লেখা গান ও কবিতার একটি নোটবই বা খাতা নিলামে উঠছে। ওই নোটবইয়ে কবিগুরুর লেখা ১২টি গান ও ১২টি কবিতা রয়েছে। এগুলো তিনি লিখেছিলেন ১৯২৮ সালে। ১৯৩০ সালের দিকে কবিগুরু এই নোটবই লন্ডনে তাঁরই এক ঘনিষ্ঠ পরিবারকে দিয়েছিলেন। এবার সেই ঘনিষ্ঠ পরিবারের পক্ষ থেকে নোটবইটি তুলে দেওয়া হয়েছে নিলামের জন্য।এদিকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে রবীন্দ্রপ্রেমীরা এক আরজিতে বলেছেন, কোনো ভারতীয় শিল্পপতি নিলামে অংশ নিয়ে নোটবইটি কিনে তা ফিরিয়ে আনুন ভারতে।নিলামের প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, নিলামে কবিগুরুর নোটবইটির দাম দেড় থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে। ১৩ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠান হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।ওই নোটবইয়ের সব কবিতা ও গান এরই মধ্যে প্রকাশিত হয়েছে।