রবীন্দ্রনাথের জাতীয়তাবোধ বাঙালির প্রেরণা: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবোধ বাঙালির অনন্ত প্রেরণার উত্স। ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় জীবনের প্রতিটি সংকটে, আনন্দ-বেদনা ও আশা-নিরাশার সন্ধিক্ষণে রবীন্দ্রসৃষ্টি আমাদের চেতনায় বরাবর স্পর্শ করে। তিনি সর্বদাই মানবতার জয়গান গেয়েছেন।’কাল রোববার পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলা সাহিত্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যুগান্তকারী আবির্ভাব আমাদের সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বদরবারে মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত করেছে। ১৯১৩ সালে তাঁর অমর সৃষ্টি ‘গীতাঞ্জলি’র জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।’ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা-আন্দোলন, ঊনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধসহ পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সকল আন্দোলন-সংগ্রামে তাঁর লেখনি আমাদের অনুপ্রেরণা দিয়েছে। তাই রবীন্দ্রনাথের কাছে এ দেশের মানুষের ঋণ শোধ হওয়ার নয়। তাঁর অমর সৃষ্টি ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করেন।শেখ হাসিনা বলেন, ‘রবীন্দ্রনাথের জীবন ও কর্ম আমাদেরকে আলোকিত পথের সন্ধান দেয়। নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত করে।’ বাসস।