রবীন্দ্রনাথের নতুন নাটক করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে সেলিব্রিটি শো হঠাৎ একদিন। অনুষ্ঠানটির পরিকল্পনা করেছেন শ্রিয়া সর্বজয়া। অনুষ্ঠানের আজকের অতিথি মামুনুর রশীদ। কথা হলো তাঁর সঙ্গে।‘হঠাৎ একদিন’ অনুষ্ঠানের আজকের পর্বটির কথা বলুন।বেশ কিছুদিন আগে অনুষ্ঠানটির ধারণকাজ হয়েছিল। খুব সকালে আমার ঢাকার বাসা থেকে কাজ শুরু হয়। আমার স্মৃতি জড়ানো বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি পড়াশোনা করেছি টাঙ্গাইলের বল্লা করোনেশন হাইস্কুলে। ১ জানুয়ারি স্কুলটির শতবর্ষ পূর্ণ হলো। আমার বাবা-মা ও ছোট ভাইয়ের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আমার নানাবাড়িও টাঙ্গাইলে, গ্রামের নাম পাইকড়া। ওখানেই আমার জন্ম। ওই বাড়িতে গিয়েছি। কদিন আগে আমার বন্ধুর স্মরণে ‘রহমান রুক্কু স্মৃতি নাট্যোৎসব’ করেছি। ওঁর কবরের সামনে কিছু সময় কাটিয়েছি। সিরাজউদ্দৌলা যাত্রাপালায় অভিনয় করেছি। রাতে আবার বাসায় ফিরে আসি।কত দিন পর এই জায়গাগুলোতে গেলেন?স্কুলে তো অনেক বছর পর গেলাম। ওখানে গেলেই কেমন যেন শিশু হয়ে যাই। নানাবাড়িতেও সচরাচর যাওয়া হয় না। মামারা সবাই তো শহরে চলে এসেছেন; বাড়িতে শুধু এক মামা আছেন। এই অনুষ্ঠানের কারণেই একই দিনে এতগুলো জায়গায় যাওয়া সম্ভব হলো। এটিএন বাংলায় ‘মামুনুর রশীদের নাটক’ শুরু হওয়ার কথা ছিল।আগামী ফেব্রুয়ারি থেকে শুরু হবে। আসলে কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট সময় পাচ্ছিল না। কারণ, এই সময়ে শুধু আমার নাটকই দেখানো হবে। এরই মধ্যে কাকডাকা ভোর নামের ১৩ পর্বের একটি কাজ শুরু করেছি। নয় পর্ব পুরোপুরি তৈরিও হয়ে গেছে। আর পরের ধারাবাহিকটির কাজ অনেকটা এগিয়েছে। চলচ্চিত্রে অভিনয়ের কী খবর?মনপুরার পর নতুন একটি ছবির কাজ শুরু করেছি, শেষ নায়ক। এটি পরিচালনা করছেন অনিকেত আলাম। দুই দিন কাজ করেছি। সামনে আরও কাজ হবে। মঞ্চের জন্য কিছু ভেবেছেন?মুক্তিযুদ্ধের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঞ্চে এনেছিলাম জয়জয়ন্তী আর বাংলা নাটকের শতবর্ষ উপলক্ষে লেফেদেফ। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে পঁচিশে বৈশাখের আগেই একটি নাটক মঞ্চে আনার প্রস্তুতি নিচ্ছি। বিনোদন প্রতিবেদক