রবীন্দ্রনাথের নানা স্বাদের গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রবীন্দ্রসংগীত উৎসব হবে ছায়ানটে। ছায়ানট সাধারণ পরিষদের সদস্য ও রবীন্দ্রসংগীত বিভাগের শিক্ষক মিতা হক। দুই দিনের এই উৎসব নিয়ে কথা হলো তাঁর সঙ্গে। মাছরাঙা টিভিতে আজ ‘রাঙা রাত’ অনুষ্ঠানেও গান করবেন তিনি। রবীন্দ্রজয়ন্তীতে ছায়ানট এর আগেও উৎসব করেছিল?আমরা রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন ও রবীন্দ্রসংগীত উৎসব আলাদাভাবে আয়োজন করি। এবার দুটো আয়োজন একসঙ্গে করা হয়েছে। আজ ও আগামীকালের অনুষ্ঠান সাজানো হয়েছে রবীন্দ্রনাথের উৎসব-আনন্দ এবং প্রকৃতি-প্রেমের সুর ও বাণী নিয়ে। প্রবন্ধ পাঠ করবেন বিনায়ক সেন; থাকছে আবৃত্তি, একক ও সম্মেলক গান এবং নৃত্য পরিবেশন। শুনলাম, আপনি সম্প্রতি শান্তিনিকেতনে গিয়েছিলেন।হ্যাঁ, বিশ্বভারতী এবার সন্জীদা খাতুনকে দেশিকোত্তম দিয়েছে। এ উপলক্ষে তাঁর সঙ্গে গিয়েছিলাম পরিবারের সদস্য, আত্মীয় এবং ছাত্রছাত্রীরা। সব মিলিয়ে ২৫ জন। ২৭ এপ্রিল সকালে শান্তিনিকেতনে তাঁকে দেশিকোত্তম দেওয়া হয়। সন্ধ্যায় লিপিকা ভবনে গান করেছি আমরা। সন্জীদা খাতুন যখন শান্তিনিকেতনে ছিলেন, পড়াশোনা করেছেন; তিনি ওই সময়ের স্মৃতিচারণা করেছেন। তিনি যাঁদের কাছ থেকে গান শুনেছেন কিংবা শিখেছেন, সেসব গান নিয়ে বলেছেন আর আমরা গেয়েছি। ‘রাঙা রাত’ অনুষ্ঠানের জন্য কেমন প্রস্তুতি নিয়েছেন?রবীন্দ্রনাথের নানা স্বাদের গান করব—পূজা, প্রেম, প্রকৃতি। দর্শকদের অনুরোধও যতটা সম্ভব রাখার চেষ্টা করব।অনেক দিন আপনার গানের কোনো অ্যালবাম বের হয়নি।এবার পঁচিশে বৈশাখ উপলক্ষে কলকাতার অরিয়ন আমার একটি অ্যালবাম প্রকাশ করছে। নাম গানের ঝরনাতলায়। খুব পরিচিত গানের পাশাপাশি এই অ্যালবামে একটু কম শোনা গানও গেয়েছি।