রবীন্দ্রনাথের রাগাশ্রিত কিছু গান করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি কলকাতার রবীন্দ্র সদনে ‘কবি-প্রণাম’ অনুষ্ঠান আয়োজন করা হয়। এখানে প্রকাশিত হলো বাংলাদেশের শিল্পী ও ভারতের গান্ধর্ব মহাবিদ্যালয়েরে শিক্ষক সমরজিৎ রায়ের গাওয়া রবীন্দ্রনাথের রাগাশ্রয়ী গানের অ্যালবাম রবি রঞ্জনী। এটি প্রকাশ করেছে ভাবনা রেকর্ডস। বিভিন্ন গানে সমরজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাশ্বতী সেনগুপ্ত। কথা হলো সমরজিৎ রায়ের সঙ্গে।‘রবি রঞ্জনী’ অ্যালবাম সম্পর্কে কিছু বলুন।এটি আমার তৃতীয় অ্যালবাম। এর আগে অচেনা একটা দিন এবং তেরা তসব্বুর নামে দুটি অ্যালবাম বেরিয়েছে। রবি রঞ্জনী অ্যালবামে ১২টি গান রয়েছে। রবীন্দ্রনাথের রাগাশ্রিত কিছু গান এখানে করেছি। অ্যালবামে ইমন কল্যাণ ও পিলু রাগে দুটি বন্দিশ এবং একটি হিন্দি ভজন রয়েছে। গান্ধর্ব মহাবিদ্যালয়ে কবে থেকে শিক্ষকতা করছেন?২০০৫ সালে গান্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় আমি প্রথম হয়েছি। এর পর কলেজ কর্তৃপক্ষের আগ্রহের কারণেই সেখানে উচ্চাঙ্গসংগীতে (গায়ন) শিক্ষকতা শুরু করি।গানের চর্চা কবে থেকে শুরু করেছেন?বাবা-মা চেয়েছিলেন বড় দুই ভাইয়ের মতো আমিও চিকিৎসক হব। কিন্তু ছোটবেলা থেকে গানের প্রতি আগ্রহের কারণে সেটা সম্ভব হয়নি। ২০০০ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে চলে যাই দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে। এখানে পড়াশোনার পাশাপাশি ভারতের উচ্চাঙ্গসংগীতের শিল্পী পদ্মশ্রী পণ্ডিত মধুপ মুদগলের কাছে উচ্চাঙ্গসংগীতে তালিম নেওয়ার সুযোগ পাই। পদ্মশ্রী পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে উচ্চাঙ্গ ও লঘুসংগীতে তালিম নিয়েছি।শুনেছি, উচ্চাঙ্গসংগীত গেয়ে আপনি ভারতের কয়েকটি উল্লেখযোগ্য পুরস্কার পেয়েছেন?গান্ধর্ব মহাবিদ্যালয়ের সংগীত বিশারদের চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হওয়ায় পণ্ডিত ডি বি পুরস্কার পেয়েছি। এ ছাড়া সংগীতা বসন্ত বেন্দ্রে ও নলিনী প্রতাপ পুরস্কার পেয়েছি। আমি ভারতের ‘প্রাচীন কলাকেন্দ্র’ থেকে উচ্চাঙ্গসংগীত ও তবলায় বি মিউজ করেছি। নতুন অ্যালবামের ব্যাপারে কিছু ভাবছেন?শিগগিরই মৌলিক গানের একটি অ্যালবামের কাজ শুরু করব। এতে গান থাকবে ১১টি। মৃণাল চক্রবর্তীর কথা ও সুরে থাকছে সাতটি এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা চারটি গানের সুর করেছেন অজয় দাস। অ্যালবামটি প্রয়াত মৃণাল চক্রবর্তীকে উৎসর্গ করব।