রবীন্দ্রবিষয়ক বক্তৃতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিকিট কেটে বক্তৃতা শুনতে গিয়েছিলেন গতকাল শুক্রবার ফরিদপুরের রবীন্দ্রানুরাগীরা। কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে বিকেলে এই বক্তৃতার আয়োজন করা হয়েছিল স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলনকক্ষে। অনুষ্ঠানের আয়োজন করে ফরিদপুর ‘রবীন্দ্র বক্তৃতা আয়োজন পরিষদ’। প্রধান বক্তা ছিলেন ফরিদপুরের বাকশিল্পী ননী গোপাল সাহা। শুরুতে পরিষদের সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী শুভেচ্ছা বক্তব্য দেন। এরপর শিপ্রা গোস্বামী গেয়ে শোনান ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। এরপর মূল বক্তৃতাপর্ব। তিনি ‘গীতাঞ্জলি’, ‘ছন্দে রবীন্দ্রনাথ ও নজরুল’, ‘আনন্দভুবনে কবি’ ও ‘রসিক রবীন্দ্রনাথ’—এই চারটি বিষয়ের তাঁর বক্তব্য উপস্থাপন করেন।