রবীন্দ্রমেলায় সম্মাননা পাচ্ছেন সাদি মহম্মদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই প্রতিবছরের মতো এবারও তাদের তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে রবীন্দ্রমেলার আয়োজন করতে যাচ্ছে। এবার মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক, পত্রিকার সম্পাদকবৃন্দ, রবীন্দ্র বিশেষজ্ঞ ও রবীন্দ্রসংগীতশিল্পীবৃন্দ এবং চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ।গতকাল রোববার চ্যানেল আই ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। রবীন্দ্রনাথকে নিয়ে সপ্তমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মেলা।