রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতজ্ঞ ওয়াহিদুল হকের ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ ফরিদপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রোববার এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার মিলনায়তনে। সন্ধ্যা সাতটায় ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’—সম্মেলক কণ্ঠে এ গানের সঙ্গে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।আলোচনা সভায় অংশ নেন মোহাম্মাদ আজিজুল হক খান, আবুল ফয়েজ শাহনেওয়াজ, শওকত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন ফরিদপুর সম্মিলন পরিষদের সহসভাপতি আবু সুফিয়ান চৌধুরী।অনুষ্ঠানে একক ও সম্মেলক গান পরিবেশন করেন ফরিদপুর সম্মিলন পরিষদের শিল্পীরা।