রবীন্দ্রসংগীতের চর্চা করছেন লতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এতদিন বিচ্ছিন্নভাবে রবীন্দ্রসংগীত গেয়েছি। এখন আমি সম্পূর্ণভাবে ডুবে আছি কবিগুরুর গানে। এবারই প্রথম রবীন্দ্রসংগীতের অ্যালবাম বের হবে আমার। মনে হচ্ছে, জানুয়ারি মাসের মধ্যেই কাজ শেষ করে ফেরতে পারব।’ গত বুধবার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন লতা মুঙ্গেশকর। বুধবার ছিল লতা মুঙ্গেশকরের ৮২তম জন্মদিন। ওই দিনটি লতা পালন করেছেন অনাড়ম্বরভাবে, নিজের খুব ঘনিস্টজনদের নিয়ে। আগেই ঘোষণা করা হয়, সংগীতজীবনে বিশেষ অবদানের জন্য ২০১১ সালের ‘হূদয়নাথ পুরস্কার’ পাচ্ছেন লতু মুঙ্গেশকর। গত বুধবার সন্ধ্যায় মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে লতার হাতে এই পুরস্কার তুলে দেন অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটি আয়োজন করে মুম্বাইর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘হূদয়েশ আর্টস’।পুরস্কার গ্রহণ করে লতা বলেন, ‘হূদয়নাথের নামাঙ্কিত পুরস্কারটি পেয়ে আমি গর্বিত।’এদিকে জন্মদিনকে ঘিরে লতা টুইটারে লিখেছেন, ‘অমিতাভ বচ্চনই আমাকে টুইটার ব্যবহার করার জন্য অনুপ্রাণিত করেছেন। এখন টুইটার ব্যবহার আমার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। এখন নিজের মনের কথাগুলো টুইটারে একটু একটু করে লিখে রাখি আমার অনুরাগীদের জন্য।’