রমজান মাসকে সামনে রেখে ১৮০০ ডিলার নিয়োগ দেবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসকে সামনে রেখে সারা দেশে এক হাজার ৮০০ জন ডিলার নিয়োগ দেবে সরকার। এসব ডিলারের মাধ্যমে চিনি, ছোলা, সয়াবিনসহ অন্যান্য পণ্য কম দামে সরবরাহ করা হবে। প্রত্যেক ডিলার কী পরিমাণ পণ্য পাবেন, তাও নির্ধারণ করে দেওয়া হবে।আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় রিকশা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান এসব কথা বলেন।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। সরকার দ্রুত রেশনিং ব্যবস্থা চালু করার চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে ভিজিএফ কার্ডের ব্যবস্থাও করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের বিষয়ে ফারুক খান বলেন, এই অপরাধীদের বিচার করা মহাজোট সরকারের নির্বাচনী অঙ্গীকার। এদের বিচার যেন আন্তর্জাতিক মানের হয়, সেই চেষ্টাই করা হচ্ছে। তিনি এ বিচারকাজে সরকার বা ট্রাইব্যুনাল নয়, দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।