রমজান মাসে দ্রব্যমূল্য না বাড়াতে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের কথা চিন্তা করে আগামী রমজান মাসে অযথা দ্রব্যমূল্য না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।মন্ত্রী আজ শনিবার তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুরে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে এ কথা বলেন।বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে যেসব পণ্যের বেশি প্রয়োজন, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে সেসব পণ্যের যথেষ্ট মজুদ গড়ে তোলা হয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকার সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।ফারুক খান আজ সকালে কাশিয়ানী সদরে বৃক্ষমেলার উদ্বোধন করা ছাড়াও গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষিত ৩০ জন দুস্থ অসহায় নারীর মধ্যে গাভী বিতরণ করেন। পরে কাশিয়ানীর বিভিন্ন বিদ্যালয়ের ৩৪৫ জন কৃতী শিক্ষার্থীদের হাতে সনদ ও নগদ টাকা তুলে দেন।