রমজান মাসে ব্যাংকের লেনদেনে নতুন সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে বাংলাদেশ এবং দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।রমজানে মাসে ব্যাংকে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কার্যক্রম চলবে। তবে লেনদেনের কাজ সকাল সাড়ে নয়টায় শুরু হয়ে চলবে বেলা আড়াইটা পর্যন্ত।বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের মতো নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত রাখা হবে। রমজান মাসের পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়েছে।