রমজানে আমদানিমূল্যে পণ্য বিক্রির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজানের পণ্য বাজারদরের চেয়ে কম দামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রাথমিকভাবে রোজার এক দিন আগে থেকে চট্টগ্রাম শহরের অন্তত ছয়টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে। আজ শনিবার মেট্রোপলিটন চেম্বার কার্যালয়ে সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মেট্রোপলিটন চেম্বার সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে চাল, চিনি, ছোলা, মটর ও ভোজ্যতেল—এই পাঁচটি পণ্য বিক্রি করা হবে। আমদানিমূল্যে এসব পণ্য বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কোন পণ্য কত দামে বিক্রি করা হবে—তা এখনো ঠিক করা হয়নি।মেট্রোপলিটন চেম্বারের সভাপতি আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, রোজায় অন্তত ২৫ হাজার মানুষকে আমদানিমূল্যে ভোগ্যপণ্য সরবরাহ করা হবে। এসব পণ্যের পরিবহনসহ আনুষঙ্গিক খরচ মেট্রোপলিটন চেম্বার বহন করবে। এ হিসাবে পুরো রমজানে অন্তত ২৩৭ টন পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।মেট্রোপলিটন চেম্বার সূত্র জানায়, প্রতিটি বিক্রয়কেন্দ্র থেকে একজন ক্রেতা পাঁচ কেজি করে চাল, দুই কেজি করে চিনি, ছোলা, মটর ও আধালিটার ভোজ্যতেল কিনতে পারবেন।