রমজানে ডিএসইতে ১১টা-২টা পর্যন্ত লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পবিত্র রমজান মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। রমজান মাসে বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত একটানা লেনদেন হবে। এ ছাড়া ১৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত জাতীয় শোক দিবস ও রোজার ঈদের কারণে ডিএসইতে ছুটি থাকবে।আজ সোমবার বিকেলে ডিএসইর পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে ডিএসইর সভাপতি রকিবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান। বর্তমানে সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়। ছুটি শেষে আগের অবস্থায় সকাল সাড়ে ১০টায় থেকে আবারও লেনদেন শুরু হবে।