রমজানে বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিনি ও ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘এই পবিত্র রমজান মাসে কোনোভাবেই যেন দ্রব্যের দাম না বাড়ে সেদিকে দৃষ্টি রাখতে হবে।’ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে জানান, রমজান মাসে যতটুকু পণ্যের প্রয়োজন, তার পর্যাপ্ত মজুদ ব্যবসায়ীদের কাছে আছে। তাই দ্রব্যের দাম বাড়বে না। বাণিজ্যমন্ত্রী ফারুক খান প্রথম আলোকে এ খবর জানিয়েছেন।