রমজানে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ
রমজান মাসের ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত সারা দেশের সিএনজি স্টেশনগুলো বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত (প্রতিদিন ছয় ঘণ্টা) বন্ধ রাখা হবে। রমজানে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বাড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।আজ বৃহস্পতিবার বিকেলে পেট্রোবাংলা ও সিএনজি পাম্পস্টেশনের মালিকদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ রমজানের পর থেকে আবার এখনকার মতো বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো (প্রতিদিন চার ঘণ্টা) বন্ধ থাকবে।রমজান মাসে বিদ্যুত্ ও জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করার বিষয়ে গত সপ্তাহে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় সিএনজি স্টেশন প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পাম্পস্টেশনের মালিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় আলোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হলো।সিএনজি স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার ফলে পাইপলাইনে গ্যাসের চাপ বাড়বে। ফলে গ্যাস ব্যবহারে কিছুটা সুবিধা হবে। বিদ্যুেকন্দ্রেও বেশি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।