রমজানে ব্যাংকের সময়সূচি ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার সব ব্যাংকে সার্কুলার পাঠিয়ে এ সময়সূচি জানিয়ে দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা অনুসারে রমজান মাসে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ব্যাংক রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গ্রাহকের সঙ্গে লেনদেন করবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের নিজস্ব কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে সকাল সাড়ে নয়টা থেকে বেলা চারটা পর্যন্ত। জোহর নামাজের জন্য বিরতি থাকবে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত। তবে গ্রাহকের লেনদেন জোহরের নামাজের কারণে যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য বিরতির সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে তা অব্যাহত রাখতে হবে। রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।