রমজানে মুসল্লিদের প্রার্থনা ও ইফতার( ভিডিও )

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশসহ সারা বিশ্বের লাখ লাখ মুসলিম ধর্মাবলম্বী পালন করছেন সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। ইফতারের সময় রাজধানী ঢাকার চকবাজারে জমেছে শত শত মুসল্লির ভিড়। চকবাজারে থাকে রকমারি ইফতারির সমাহার। ইফতারের পরে মুসল্লিরা যাচ্ছেন স্থানীয় মসজিদের দিকে। মসজিদগুলোতে ইফতারি বানানো হয়েছে। দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়েছে সেগুলো।রমজান মাসে মুসলিম ধর্মাবলম্বীরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন। ইসলামের শিক্ষা অনুযায়ী সিয়াম সাধনা করে তাঁরা এ মাসটি কাটান। রয়টার্স।