রমজানে সময়সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজানে সরকারি অফিস-আদালত সকাল নয়টায় শুরু হয়ে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলবে। বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। এ ছাড়া সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন আদালতের সময়সূচি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন। ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অতি জরুরি সার্ভিস প্রতিষ্ঠান নিজস্ব আইন অনুযায়ী সময়সূচি নির্ধারণ করবে। বিশেষ প্রতিনিধি