রমজানে সরকারি অফিস নয়টা থেকে সাড়ে তিনটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পবিত্র রমজান মাসের জন্য সব সরকারি, আধা সরকারি, সায়ত্তশাসিত ও আধা সায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।আবুল কালাম আজাদ বলেন, সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অফিসসূচি নয়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত করা হয়েছে। বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।বৈঠবে জানানো হয়, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কল-কারখানা এবং অন্যান্য প্রতিষ্ঠানে যারা জরুরি সেবা দিয়ে থাকে তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে তাদের অফিসের সময়সূচি অনুসরণ করবে। সুপ্রিম কোর্ট ও তাঁর আওতাধীন সব কোর্টের সময়সূচি কোর্ট নির্ধারণ করবেন। আজকের বৈঠকে বাংলাদেশের বৃহত্তম অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইন্যান্স ফান্ড কোম্পানি গঠনে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন-২০১০-এর খসড়ার এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল (সংশোধান) আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়।