রমজানের আগেই চিনি ও তেলের মূল্য স্থিতিশীল হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসায়ীরা রমজান মাস শুরুর আগেই চিনি ও ভোজ্যতেলের মূল্য স্থিতিশীল করার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন। আজ রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করে ব্যবসায়ী নেতারা তাঁকে এই আশ্বাস দেন। খবর বাসসের।প্রায় এক ঘণ্টার বেশি স্থায়ী আলোচনাকালে ব্যবসায়ীরা বলেন, সরকার-নির্ধারিত মূল্যেই তাঁরা ক্রেতা সাধারণের কাছে চিনি ও ভোজ্যতেল বিক্রি করবেন। বাজারে গত কয়েক দিন চিনির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তাঁরা প্রধানমন্ত্রীকে জানান, চাহিদা ও সরবরাহের মধ্যে কিছুটা ঘাটতি দেখা দেওয়ায় শুধু ঢাকা শহরে চিনির প্রাপ্যতা নিয়ে সমস্যার সৃষ্টি হয়। এ প্রসঙ্গে তাঁরা আরও বলেন, আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে বাইরের জেলাগুলোতে চিনির চাহিদা বৃদ্ধি পেয়েছে। এতে রাজধানী ঢাকায় সমস্যার সৃষ্টি হয়। তাঁরা বলেন, এ মুহূর্তে চিনির কোনো সংকট নেই। পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে। আরও চিনি ও ভোজ্যতেল পাইপলাইনে রয়েছে বলে তাঁরা উল্লে¬খ করেন।ব্যবসায়ীরা পণ্য পরিবহনের ওপর থেকে বিধি-নিষেধ তুলে নেওয়ার দাবি জানালে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো বিধি-নিষেধ নেই। চাহিদা অনুযায়ী পণ্য পরিবহন ও বিক্রি করা হবে এবং সেটাই স্বাভাবিক। তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি করে অবিক্রিত থাকলে সরকার টিসিবির মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে সেসব পণ্য ক্রয় করবে। তিনি অতিরিক্ত চিনি, চাল ও তেল নিয়ে ব্যবসায়ীদের দুশ্চিন্তা না করতে বলেন এবং সংশ্লি¬ষ্ট মন্ত্রণালয়কে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।আলোচনাকালে ব্যবসায়ীরা ডিস্ট্রিবিউটরশিপ, এলসি খোলা এবং সরকারি আদেশের বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া তাঁদের কিছু সমস্যার কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী তাঁদের সমস্যার কথা শোনেন এবং যৌক্তিক সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং চিনি ও ভোজ্যতেল আমদানিকারক, উত্পাদক ও ব্যবসায়ীরা আলোচনায় অংশ নেন।