রমনা থানা কমপ্লেক্স থেকে কিশোরীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রমনা থানা কমপ্লেক্সের ভেতর থেকে গতকাল রোববার সকালে এক গৃহকর্মী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানায়।নুরুন্নাহার (১৪) নামের মেয়েটি কমপ্লেক্সে রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস ফকিরের বাসায় কাজ করত। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।রমনা থানা পুলিশ জানায়, গতকাল সকালে নুরুন্নাহার নাশতার টেবিলে না আসায় ডাকাডাকি করতে গেলে তার ঘরের দরজা বন্ধ পাওয়া যায়। এরপর রমনা থানার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।নুরুন্নাহার ওই বাড়িতে প্রায় ছয় বছর ধরে কাজ করছিল। তার বাবার নাম নুরুল ইসলাম। পটুয়াখালীর মির্জাগঞ্জে তার গ্রামের বাড়ি। মা-বাবার একাধিক বিয়ে নিয়ে সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বলে পুলিশ জানিয়েছে।