রমনা রেস্তোরাঁয় অবৈধ অংশ উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রমনা পার্কে অবস্থিত রমনা রেস্তোরাঁর অবৈধ অংশ ভেঙে দেওয়া হয়েছে। গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই উচ্ছেদ অভিযান শুরু করে।গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের ম্যাজিস্ট্রেট মো. আক্রামুজ্জামান সাংবাদিকদের জানান, নিজ উদ্যোগে রেস্তোরাঁর বর্ধিত অংশ ভেঙে ফেলার সুযোগ দেওয়া হয়েছিল রেস্তোরাঁ কর্তৃপক্ষকে। কিন্তু কর্তৃপক্ষ তাদের নোটিশ আমলে নেয়নি।ভাঙার কাজ শুরুর আগে জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে আধাঘণ্টা সময় দেওয়া হয়।