রমনার বটমূলে বোমা: হত্যা মামলায় আরেকজনের সাক্ষ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালে রমনার বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আজ মঙ্গলবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। আজ সাক্ষ্য দিয়েছেন রমনা থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আকতার নাসরিনা খানম সাক্ষ্য গ্রহণ করে ১০ জানুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। এ নিয়ে এ মামলায় ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।