রমনায় বোমা হামলা: হত্যা মামলার নথি মহানগর দায়রা জজ আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের জন্য নির্ধারিত ১৩৫ কার্যদিবস শেষ হওয়ায় রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার নথি আজ সোমবার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক কানিজ আখতার নাসরিনা খানম মামলার নথিটি ওই আদালতে পাঠান।গত বছরের ২৩ সেপ্টেম্বর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ বিচারের জন্য পাঠানো হয়। এই আদালতে অভিযোগপত্রভুক্ত ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫০ জনের সাক্ষ্য নেওয়া হয়।প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত এবং অন্তত ১১ জন আহত ও পঙ্গু হন।