রমনির পছন্দের ভাইস প্রেসিডেন্ট রাইয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে পল রাইয়ানকে বেছে নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে রিপাবলিকান দলের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।ওই কর্মকর্তা জানান, ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকে আজ এক অনুষ্ঠানে রমনি তাঁর রানিং মেট হিসেবে উইসকনসিনের কংগ্রেসম্যান পল রাইয়ানের নাম ঘোষণা করবেন। অসমর্থিত মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি অনলাইনও একই ধরনের খবর প্রকাশ করেছে। তবে রিপাবলিকান দলের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।আগামী ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার সঙ্গে লড়বেন মিট রমনি।