রশি ছিড়ে কুমিরের মুখে তরুণী (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ মিটার নিচে ছিল জিম্বাবুয়ের জামবেজি নদী। ভিক্টোরিয়া জলপ্রপাতের কাছেই নদীতে কুমিরের অবাধ আনাগোনা। শখের বশেই ২২ বয়সী অস্ট্রেলীয় পর্যটক এরিন ল্যাংওর্থি নদীটির ওপরে দড়ি ধরে লাফ দিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও অনেকেই খেলছিলেন। কিন্তু এরিনের ভাগ্যেই ঘটল বিপত্তি। দড়িটি ছিঁড়ে দুই টুকরা হয়ে যায়। আর এরিন পড়ে যান নদীতে। বলা যেতে পারে একেবারে কুমিরের মুখে।
বাঁচার কথা ছিল না এরিনের। তিনি যে বাঁচবেন, এটাও আশা করেনি কেউ। কারণ এরিনের দুই পা ছিল বাঁধা। কিন্তু এরিন তাতে সাহস হারাননি। ওই অবস্থাতেই সাঁতার কাটার চেষ্টা করেন তিনি। ভাগ্য ভালো থাকায় একটি ইটে লেগে বাঁধন খুলে যায় এরিনের। ফলে সাঁতার কেটে প্রাণে বেঁচে যান তিনি। তবে তাঁর কলার বোন ভেঙে গেছে। বেঁচে যাওয়াটার এই ঘটনাকে অলৌকিক মনে করছেন এরিন নিজেও।