রস মিলছে নারায়ণগঞ্জেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পরিসরটা ছোট। তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিসর কিন্তু বড়সড়। সিটি করপোরেশনের মধ্যেরয়েছে গ্রামের মতো অনেক এলাকা। ওসব এলাকায় সহজেই খেজুরগাছের দেখা মিলবে। শীতকালে এসব গাছ ঘিরে গাছিদের তৎপরতা চোখে পড়ে।তাঁদের কাছেমিলবে খেজুরের রস। অন্যদিকে শহরেও মাঝেমধ্যে চোখে পড়ে রস নিয়ে গাছিদের পথচলা। তবে নারায়ণগঞ্জে আবাসন ও শিল্প ক্ষেত্রে পরিকল্পনার অভাব থাকায় ক্রমশ কমছে গাছপালা।দূষণ ও ভরাটের কবলে পড়ে মরে যাচ্ছে নদী। তাই সংকটের মুখে পড়েছে পরিবেশ-প্রতিবেশ। বর্ষপঞ্জিতে ঋতুচক্রের বদল ঘটলেও প্রকৃতি দেখে তা খুব একটা আঁচ করা যায় না। তবে এবার শীত কিন্তু জেঁকে বসেছে।তাই নারায়ণগঞ্জের বর্ষীয়ান মানুষেরা আড্ডা আর মজলিসে দশক দশক আগের শীতের স্মৃতিচারণা করছেন। তাতে উঠে আসছে পিঠাপুলির গল্প, আসছে খেজুরের রস আর গুড়ের গল্প। তাঁদের স্মৃতিপটে ভেসে উঠছে, শীতের সকালে বাড়ির আঙিনায় রোদ পোহাতে গিয়ে পথের ধারে রস নিয়ে গাছিদের পথচলা। তাঁদের ডেকে নিয়ে রস কিনে দল বেঁধে খাওয়ার কথা। তবে এসব এখন যেন হারানো দিনের গল্প। শহুরে মানুষ ব্যস্ততার ভারে পিঠা এখন কিনে খেতেই বেশি পছন্দ করেন। তবে যাঁরা সত্যিকারের ভোজনবিলাসী, তাঁদের বাড়িতে ঠিকই মিলছে ধোঁয়া ওঠা পিঠা। আবার শীতের সকালে এদিক-সেদিক থেকে রসও সংগ্রহ করছেন কেউ কেউ। আসিফ হোসেন