রসায়নে নোবেল পেলেন দুই জাপানি ও এক মার্কিন অধ্যাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রসায়নে ২০১০ সালে নোবেল পুরস্কারে ভূষিত হলেন যুক্তরাষ্ট্রের অধ্যাপক রিচার্ড হেক এবং জাপানের দুই অধ্যাপক ই-ইচি নেগিসি ও আকিরা সুজুকি। রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সেস আজ বুধবার এ ঘোষণা দিয়েছে।রিচার্ড হেক (৭৯) ডিলেওয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস। নেগিসি (৭৫) ইন্ডায়ানার ওয়েস্ট লাফায়েট্টির পারডু বিশ্ববিদ্যালয়ের রসায়নের অধ্যাপক এবং সুজুকি (৮০) জাপানের সাপ্পরো হোকাইডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।একাডেমি জানিয়েছে, কার্বনের পরমাণুকে একত্র করে জটিল অণু গঠনের নতুন ও কার্যকর পদ্ধতির উন্নয়নের জন্য তাঁদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের কাজ মানবজাতির জন্য ক্যানসার নিরাময়ের ওষুধ ও প্লাস্টিকের মতো বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সাহায্য করেছে। খবর এপির।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার স্টকহোম থেকে দুই রাশিয়ান বিজ্ঞানী আন্দ্রেই গেইম ও কনস্টেনটিন নভোসেলোভ পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছেন। রয়েল সুইডিস একাডেমি অব সায়েন্সেস জানায়, গবেষণার মাধ্যমে সর্বপ্রথম গ্রাফিন দ্বিমাত্রিক বিষয়টি বের করায় তাঁদের এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে।