রহবল বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল বালিকা বিদ্যালয়ে গত ৯ মার্চ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিরা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহজাদা চৌধুরী, হাতেম আলী মণ্ডল, শাহজাহান চৌধুরী, হাবিবুল আলম, নুরুল ইসলাম, আবদুল করিম, খলিলুর রহমান, আবদুল মান্নান, ঠান্ডা মিয়া, মারুফ রহমান, এনামুল হক, ইমতিয়াজ আলী, রেজাউল করিম, সানাউল ইসলাম মণ্ডল প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।