রাঁধুনি রোবট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবার নির্ভুল চালে প্রতিপক্ষকে মাত করে দেওয়ার তুলনায় সসেজ ভাজা কিংবা সুস্বাদু কেক বানানো অনেক সহজ। মানুষের বেলায় ব্যাপারটি স্বাভাবিক; কিন্তু রোবটের ক্ষেত্রে ঠিক উল্টো। রোবটের কাছে নাশতা বানানো দাবার চাল দেওয়ার চেয়েও কঠিন। কিন্তু জার্মানির একদল বিজ্ঞানী রোবটকে নির্ভুলভাবে রান্না শেখাতে একধরনের সফটওয়্যার আবিষ্কার করেছেন। এতে রুটি সেঁকতে কখন, কীভাবে সেটির ওপর চাপ দিতে হবে, কোন খাবার রান্না করতে কতটুকু জ্বাল দিতে হবে—এসব বিষয় ওই সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে। বিজ্ঞানীদের আশা, খুব শিগগির তাঁরা রোবটকে ‘পাকা রাঁধুনি’ বানাতে পারবেন। রয়টার্স