প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর উপশহর ই ব্লকের অনির্বাণ সংঘ আয়োজিত শিশু-কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাইজিং স্টার ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১১ আগস্ট ই ব্লক স্কুল মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে রাইজিং স্টার ২-০ গোলে ই ব্লক জুনিয়র একাদশকে পরাজিত করে এ বিজয় অর্জন করে। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারের মাধ্যমে জয়-পরাজয় নিশ্চিত হয়।টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে নতুন প্রজন্ম একাদশের সৈকত এবং সেরা গোলদাতা সেভেন স্টার ক্লাবের জয়ন্ত বিশ্বাস। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান।