রাউজানে বাসের চাপায় নিহত ২, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি-রাউজান সড়কের মুন্সিরঘাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন রিকশাচালক মো. এনায়েত হোসেন (৩৫) ও সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হাসান (২০)। আহত হয়েছে আরও তিনজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।রিকশাচালক ঘটনাস্থলেই নিহত হন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত সিএনজিচালক মারা যান। বাসের চালক বাস নিয়ে পালিয়ে যায়। হাইওয়ে পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।