রাউজানে ১৪৪ ধারা জারি
ইসলামি সম্মেলন সংস্থার ডাকা একটি সমাবেশকে ঘিরে রাউজানে চরম উত্তেজনা বিরাজ করছে। এ উত্তেজনার মধ্যে প্রশাসন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছে। কাল শুক্রবার উপজেলার নোয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।এদিকে সুন্নি আকিদায় বিশ্বাসী স্থানীয় ওলামাদের দুটি সংগঠন আহলে সুন্নি ওলেমা পরিষদ ও গাউছিয়া কমিটি এ সমাবেশ প্রতিহত করার ডাক দিয়েছে। তারা আহূত সমাবেশ প্রতিরোধ করার ঘোষণা দিয়ে আজ বৃহস্পতিবার নোয়াপাড়ায় কাপ্তাই সড়কের বিক্ষোভ করেছে।সুন্নি ওলেমা পরিষদের সভাপতি মাওলানা আয়ুব বদরীর দাবি, সমাবেশের আয়োজকেরা জঙ্গিবাদের পৃষ্টপোষক, ওহাবিবাদী। তারা স্বাধীনতা-বিরোধীদের দোসর। তাদের এখানে সমাবেশ করতে দেওয়া হবে না।সুন্নিদের এ অভিযোগ অস্বীকার করে ইসলামি সম্মেলন সংস্থার রাউজান উপজেলার শাখার সভাপতি নুরুল আবছার বলেছেন, তাঁদের সংগঠন সুন্নিয়াতের অনুসারী। তাঁরা কেউ জঙ্গিবাদের সঙ্গে জড়িত নন। সমাবেশ করতে তাঁরা স্থানীয় প্রশাসনের পূর্বানুমতি নিয়েছে বলে জানান। সমাবেশে ১৪৪ ধারার সংবাদ তিনি জানেন না।রাউজানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন চন্দ্র পাল বলেন, সংঘাত এড়াতে ওই এলাকায় সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করা হয়েছে।