রাকেশের সহযোগী হূত্বিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের শুরুতে বাবাকে টুকটাক সাহায্য করেছিলেন ক্যামেরার পেছনে থেকে। তবে অভিনয়জীবনে ঢোকার পরও রাকেশ রোশন পেয়েছিলেন ছেলে হূত্বিক রোশনের সহযোগিতা। আর এবার পুরোদস্তুর সহযোগী পরিচালক হিসেবে পাচ্ছেন ছেলেকে। কৃষ ৩ ছবিতে বাবাকে সহযোগিতা করছেন হূত্বিক। তেমনটাই জানালেন রাকেশ, ‘হূত্বিক সব কাজেই আমাকে সহযোগিতা করত। তবে এবার পুরোপুরি খাতাকলমে সহযোগী হিসেবে কাজ করছে ও।’ কেবল ক্যামেরার পেছনেই নয়, সামনেও বড় ভূমিকা রাখছেন হূত্বিক। কৃষ ৩ ছবির মূল চরিত্রে অভিনয় করছেন এই তারকা। মুম্বাই মিরর।