রাগসংগীতে বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত এসেছে। তার ছোঁয়ায় সবুজ পাতায় ভরে গেছে বটগাছের শাখা। গাছতলায় বসে শিল্পীরা সমবেত কণ্ঠে গাইছেন বসন্তের গান।গতকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনের মঞ্চ সাজানো হয়েছিল এক বটগাছ দিয়ে। উচ্চাঙ্গসংগীত শিল্পী পরিষদ এখানে আয়োজন করেছিল বসন্ত উৎসব। সন্ধ্যায় বসন্ত ঋতুর প্রচলিত ও অপ্রচলিত রাগসংগীতে গোটা মিলনায়তন মুখর হয়ে উঠেছিল। তবলা, হারমোনিয়াম, সারেঙ্গি ও পাখোয়াজের সুরের সঙ্গে সংগীতে মুগ্ধ হয়েছিল দর্শক।বাহার, বসন্ত, গরজ, হিন্দল, সারা বসন্ত, বসন্ত বাহার, বাসন্তী কোদারসহ আরও বেশ কিছু রাগ পরিবেশন করেন শিল্পীরা। সংগীত পরিবেশন করেন শিল্পী আলাউদ্দিন মিয়া, শামীমা পারভীন, সত্যজিৎ চক্রবর্তী, সুমন চৌধুরী, অতিস দে, প্রিয়াঙ্কা গোপ প্রমুখ।