রাগের খেসারত দিচ্ছেন গিবসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগ নিয়ন্ত্রণে রাখতে না পারলে যে কত ঝক্কি পোহাতে হয়, তা হাড়ে হাড়েই টের পেয়েছেন ‘ব্রেভহার্ট’খ্যাত হলিউডের অভিনেতা মেল গিবসন। বছর দুয়েক আগে রাগের বশবর্তী হয়ে সাবেক প্রেমিকা ওকসানা গ্রিগোরিয়েভার গায়ে হাত তোলার দায়ে মামলার প্যাঁচে তো পড়েছেনই, পাশাপাশি আরও অনেক ঝক্কি-ঝামেলাও পোহাতে হয়েছে এবং হচ্ছে। সাজার অংশ হিসেবে রাগ নিয়ন্ত্রণের কোর্সেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে সম্প্রতি সেটা শেষ হয়েছে বলেই জানিয়েছেন তাঁর আইনজীবী।অবশ্য রাগ তাঁর পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে কি না, সে কথা গিবসনও জানাননি।ওকসানাকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় গত বছরের মার্চ থেকে টানা তিন বছর আদালতের কড়া নজরদারিতে থাকার আদেশ পেয়েছেন গিবসন, সাজার অংশ হিসেবে এক বছর মেয়াদি ‘ডমেস্টিক ভায়োলেন্স’ কাউন্সিলিং প্রোগ্রামেও ভর্তি হতে হয়েছে। এ ছাড়া তাঁকে ১৬ ঘণ্টা কমিউনিটি সার্ভিস দিতেও বলা হয়েছে। রাগ নিয়ন্ত্রণের কোর্সেও ভর্তি হয়েছিলেন গিবসন। তবে সম্প্রতি সেটা শেষ হয়েছে বলেই নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী। এমনকি এর বাইরে অতিরিক্ত থেরাপি সেশনে তিনি অংশ নিয়েছেন বলেও লস অ্যাঞ্জেলেস আদালতের বিচারক স্টেফানি সটনারকে অবগত করেছেন গিবসনের আইনজীবী। তবে এতকিছুর পরও সহসাই নিষ্কৃতি পাচ্ছেন না এই ‘ব্রেভহার্ট’ তারকা। এক খবরে এমনটাই জানিয়েছে টিএমজি। সামনের দুই বছর নতুন করে আর কোনো ঝামেলা না পাকালেই কেবল মামলার প্যাঁচ থেকে মুক্তি পাবেন গিবসন।