রাঙামাটি থেকে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদু উপজেলার কাঁঠালতলী এলাকায় এক অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ছয়টি অস্ত্র ও ৮১টি গুলি উদ্ধার করেন সেনা সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০টার দিকে ওই এলাকার জঙ্গলে অভিযান চালান সেনা সদস্যরা। এ সময় তাঁরা সেখান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি পাইপগান, একটি কাটা বন্দুক, একটি চায়নিজ এলজি পিস্তল এবং ৮১টি গুলি (থ্রি নট থ্রির ৩০টি, বন্দুকের ৩৭টি ও এলজির ১৪টি গুলি) উদ্ধার করে। পরে এই অস্ত্র ও গুলি লংগদু থানায় সোপর্দ করা হয়।তবে অভিযান চলাকালে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে জঙ্গল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়। লংগদু থানার উপপরিদর্শক (এসআই) রুস্তম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।