রাঙামাটিতে অপহূত হিল উইমেন্স ফেডারেশনের ১০ নেতা-কর্মী মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটি থেকে অপহূত হিল উইমেন্স ফেডারেশনের ১০ নেতা-কর্মী গতকাল সোমবার রাত দুইটার দিকে মুক্তি পেয়েছেন। অপহূতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) নামক পার্বত্য শান্তিচুক্তিবিরোধী সংগঠনটির সমর্থক। গতকাল রাঙামাটি শহরের বনরূপা সমতাঘাট থেকে তাঁদেরকে অপহরণ করা হয়েছিল।মুক্তি পাওয়া নেতা-কর্মীরা হলেনম-হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা শাখার সভাপতি যূথিকা চাকমা, নিপা চাকমা, শিপা চাকমা, লেসি চাকমা, একি চাকমা, লেলি চাকমা, বিনোতা চাকমা, রিচি চাকমা, জেকি চাকমা ও বিপাশা চাকমা।যূথিকা চাকমা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গতকাল ঢাকায় যাওয়ার উদ্দেশে তাঁরা নানিয়ারচর থেকে ইঞ্জিনচালিত নৌকায় সমতাঘাটে আসেন। এ সময় জনসংহতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের একদল কর্মী তাঁদের বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তারা তাঁদেরকে কয়েকটি অটোরিকশায় করে শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে রাঙাপানি এলাকার লিচু বাগান নামক স্থানে নিয়ে যান। রাত ১০টার দিকে অপহরণকারীরা আমাদের খোঁজে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের তল্লাশি শুরুর খবর পান। এ সময় আমাদের সেখান থেকে বিভিন্ন পাহাড় ডিঙিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন অপহরণকারীদের কাছে গিয়ে আমাদের নিয়ে আসেন।’যূথিকা চাকমা আরও বলেন, ‘পরে আমাদেরকে রাত দুইটার দিকে রাঙামাটি জেলা পরিষদ সদস্য বৃষকেতু চাকমার বাড়িতে নিয়ে তাঁর জিম্মায় রাখা হয়। আজ মঙ্গলবার সকালে আমরা বৃষকেতু চাকমার বাড়ি থেকে কুতুকছড়িতে চলে আসি।’অপহরণের ব্যাপারে এখনো মামলা হয়নি বলে জানান যূথিকা চাকমা। তবে এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।যূথিকা চাকমা বলেন, ‘সেনাবাহিনী ও পুলিশের তল্ল¬াশির মুখে অপহরণকারীরা আমাদের ছেড়ে দিতে বাধ্য হয়।’হিল উইমেন্স ফেডারেশন ও ইউপিডিএফ এ ঘটনার প্রতিবাদে আজ বেলা আড়াইটায় রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়িতে প্রতিবাদ সমাবেশ ডেকেছে।