রাঙামাটিতে অস্ত্রসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সভাপতিসহ চারজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে রাঙামাটির নানিয়ারচর উপজেলার টিঅ্যান্ডটি এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন—হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলার সভাপতি যুথিকা চাকমা, সদস্য রত্না চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের নানিয়ারচর কলেজ শাখার সাবেক সভাপতি দ্বিনয়ন চাকমা ও অজ্ঞাত আরেকজন।নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রাজ্জাক ওই চারজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সংবিধানে পার্বত্য চট্টগ্রামকে পৃথক স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা ও সব ক্ষুদ্র জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে ২৩ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। গত শনিবার তাদের মুক্তির দাবিতে হিল উইমেন্স ফেডারেশন নারীদের নিয়ে নানিয়ারচর সদরে বিক্ষোভ মিছিল করার গুজব ছড়িয়ে পড়ে। এরপর থেকে সেখানে সেনাবাহিনী ও পুলিশের টহল বাড়ানো হয়।এদিকে গতকাল রাত আটটার দিকে টিঅ্যান্ডটি এলাকার দিকে তিনটি নৌকায় করে একদল আদিবাসী এসেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহলদল টিঅ্যান্ডটি এলাকায় গিয়ে আদিবাসীদের বাড়িতে তল্লাশি চালায়। এ সময় ওই চারজনকে দুটি দেশি অস্ত্রসহ আটক করা হয়। তবে সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের রাঙামাটি জেলা সংগঠক মাইকেল চাকমা অভিযোগ করেন, ওই চারজনকে বাড়ি থেকে আটকের পর তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে।