রাঙামাটিতে অস্ত্রসহ ১০ আদিবাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের মোবাছড়ি গ্রাম থেকে অস্ত্রসহ ১০ আদিবাসীকে আটক করা হয়েছে। আজ শনিবার বিকেলে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাঁদের আটক করে। উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে ২১টি গুলিসহ একটি পিস্তল, ১৪টি গুলিসহ চারটি গাদা বন্দুক ও একটি শর্ট মেশিনগান।আটক হওয়া ব্যক্তিরা হলেন: নবজ্যোতি চাকমা (৩০), বিজয় চাকমা (৪০), স্বপন চাকমা (২০), স্নেহ চাকমা (৩২), দিলু চাকমা (২৫), মিন্টু চাকমা (২৫), নেসা মং মারমা (২৮), কৃষ্ণ রঞ্জন চাকমা (২৪), মেয়া ধন চাকমা (২৮) ও শান্তি চাকমা (২০)। তাঁদের সেনাবাহিনীর রাঙামাটি সদর দপ্তরে আজ রাত সোয়া নয়টার দিকে সাংবাদিকদের সামনে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে পার্বত্য চুক্তির পক্ষ-বিপক্ষের আদিবাসীদের মধ্যে বেশ কয়েক দিন ধরে তত্পরতা চলছিল। কয়েক দিন আগে পার্বত্য চুক্তির পক্ষের ১২ থেকে ১৫ জনের একটি দল অস্ত্র ও গুলি নিয়ে মোবাছড়ি গ্রামে অবস্থান নেয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ১০ জনকে আটক করে। এর আধাঘণ্টা আগে অন্তত তিনজন পালিয়ে যায় বলে স্থানীয় লোকজন জানান।রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার সর্দার গতকাল রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক হওয়া ব্যক্তিরা সেনাবাহিনীর হেফাজতে আছেন।