রাঙামাটিতে অস্ত্রের মুখে ২ জনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বরকল উপজেলার মিতিংগাছড়ি গ্রামের মোনপাড়া থেকে আজ সোমবার সকালে অস্ত্রের মুখে দুজনকে অপহরণ করা হয়েছে। স্থানীয় সূত্র ও মোনপাড়া গ্রামের বাসিন্দারা জানিয়েছে, অপহূত ব্যক্তিরা হলেন—বড়চোগা চাকমার ছেলে গরেশ্বর চাকমা (৫৪) ও জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের পানছড়ি গ্রামের দেবেন্দ্র চাকমার ছেলে শংকর চাকমা (৩৬)। তাঁরা সম্পর্কে ভগ্নিপতি ও শ্যালক। এঁরা শান্তিচুক্তি-বিরোধী হিসেবে পরিচিত ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে জানা গেছে।১২ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল আজ সকালে মোনপাড়ায় এসে গরেশ্বর চাকমার বাড়িতে যায়। পরে তারা গরেশ্বর চাকমা ও তাঁর বাড়িতে বেড়াতে আসা শ্যালক শংকর চাকমাকে অস্ত্রের মুখে নিয়ে যায়। এ সময় অস্ত্রধারীরা গ্রামের বিভিন্নজনের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেয় বলে গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন।তবে বরকল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মুঠোফোনে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি।