রাঙামাটিতে আদিবাসী শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে ১৩ বছর বয়সী এক আদিবাসী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মো. মামুন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শিশুটির স্বজনেরা দাবি করেন, গতকাল বেলা তিনটার দিকে শিশুটি বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে সাজেক সড়কের পাশের একটি বনে ফুলঝাড়ু কাটতে যায়। এ সময় পেশায় মোটরসাইকেলচালক ও পার্শ্ববর্তী বাঘাইহাট গ্রামের বাসিন্দা মামুন শিশুটিকে একা পেয়ে ধর্ষণ করেন। কিছু সময় পর শিশুটির মা সেখানে গিয়ে মামুনকে দেখতে পেয়ে চিত্কার শুরু করেন। তাঁর চিত্কারে লোকজন ছুটে এসে মামুনকে ধরার চেষ্টা করলে তিনি পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।রাঙামাটি জেনারেল হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের চিকিত্সক বর্ণা চাকমা প্রথম আলো ডটকমকে জানান, আজকে শিশুটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হবে। ফলাফল পাওয়ার পর ধর্ষণের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।এ ব্যাপারে বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন শিশুটির মা।বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, মামলার পরিপ্রেক্ষিতে গতকাল রাত ১০টার দিকে মামুনকে বাঘাইহাটের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।