রাঙামাটিতে আদিবাসী সন্ত্রাসীদের গুলিতে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বরকল উপজেলায় আদিবাসী সন্ত্রাসীদের গুলিতে বিক্রম চাকমা (৩৬) নামের একজন নিহত হয়েছেন। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহযোগী সংগঠন যুব সমিতির উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পাঁচ-সাতজনের একটি সশস্ত্র আদিবাসী দল বরকল সদর থেকে সাত কিলোমিটার দূরে লতিবাঁশছড়া গ্রামে বিক্রম চাকমার বাড়িতে যায়। তারা তাঁকে বাড়ি থেকে ডেকে বের করে কর্ণফুলী নদীর ধারে নিয়ে যায় এবং তাঁর বুকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, আজ বুধবার সকালে বিক্রম চাকমার পরিবারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।