রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার ঘিলাতলী এলাকায় আজ রোববার ভোরে বিজয় সিং চাকমাকে (৩১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী ছিলেন। জুড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিক জানান, আজ ভোর সাড়ে ছয়টার দিকে একদল সশস্ত্র লোক বিজয়ের বাড়িতে গিয়ে তাঁকে গুলি করে। এরপর তারা পালিয়ে যায়। ইউপিডিএফের জুড়াছড়ি উপজেলা কমিটির সভাপতি মহারঞ্জন চাকমা দাবি করেন, পাবর্ত্য চট্টগ্রাম শান্তিচুক্তির সমর্থক জনসংহতি সমিতির কর্মীরা বিজয়কে গুলি করে হত্যা করেছে। তবে জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ দাবি অস্বীকার করে বলেন, এ ব্যাপারে তিনি কিছু শোনেননি।