রাঙামাটিতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশ কর্মকর্তা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবদুল করিম নিহত হয়েছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, পুলিশের ওই কর্মকর্তা থানার একটি কাজে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন একজন কনস্টেবল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ওই মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আবদুল করিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান। বিকেল তিনটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। হাসপাতালে পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।