রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদ নেতা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটিতে পাহাড়ি ছাত্র পরিষদের নেতা বিলাস চাকমাকে আজ শনিবার সকালে আটক করা হয়েছে। তিনি পার্বত্য শান্তিচুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের একজন নেতা।ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমা অভিযোগ করেন, আজ সকাল ১০টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আলোচনার কথা বলে নানিয়ারচর টিঅ্যান্ডটি বাজারে বিলাসকে ডেকে নিয়ে আটক করে।তবে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ অভিযোগ অস্বীকার করে জানান, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে বিলাস চাকমাকে পাহাড়ি এলাকা থেকে আটক করেছে।