রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদ সদস্য নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির রাজস্থালি উপজেলায় গতকাল সোমবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ইউনিয়ন পরিষদের সদস্য সুগন্ধি তাঞ্চঙ্গা (৪২) নিহত হয়েছেন। তিনি গায়িন্ধা ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পাঁচ-ছয়জন সশস্ত্র সন্ত্রাসী তাঁর নিজ গৃহের সামনে এসে কাজের কথা বলে তাঁকে বাড়ির বাইরে আসতে বলে। এরপর তিনি দরজা খোলামাত্র সন্ত্রাসীরা তাঁকে গুলি করে হত্যা করে।পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ মঙ্গলবার তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।এ হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। ইউএনবি