রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-রাঙামাটি সড়কে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া পাহাড়িকা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আবুল কালাম (৩৮) মারা যান। অটোরিকশায় থাকা আহত তিন যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরিফা বেগম ও নাসিমা বেগম নামের আরও দুজনের মৃত্যু হয়। তাঁদের দুজনের বাড়ি কাউখালী উপজেলার নাইলাছড়িতে।কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি বড়ুয়া জানান, বাসটিকে আটক করা হয়েছে, তবে বাসের চালক বা সহকারীকে আটক করা যায়নি।