রাঙামাটিতে ৯ ব্যাটালিয়নের আরও ১৭ জনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ মামলার রাঙামাটির মারিশ্যা ৯ রাইফেল ব্যাটেলিয়নের ৭৫ জন সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরও ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ৫৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হলো।আজ মঙ্গলবার রাঙামাটির বিডিআর সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত-১৫-তে সকাল নয়টা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ওই ১৭ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। একই সঙ্গে আগামী শনিবার সকাল নয়টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়েছে।জানা গেছে, এ মামলায় মোট ১০২ জন স্বাক্ষীর নাম আদালতে জমা দেওয়া হয়। আজ মামলার কৌঁসুলি লে. কর্নেল মনির হোসেন আদালতকে জানান, মামলায় আর কোনো সাক্ষীর সাক্ষ্য নেওয়ার প্রয়োজন নেই। যেসব সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে, মামলার সত্যতা প্রমাণে তা যথেষ্ট।বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল জাহেদুর রহমানের সভাপতিত্বে গঠিত বিশেষ আদালত ১৫-এর অন্য সদস্যরা হলেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি মো. ইজারুল হক আকন্দ, বিডিআর কর্মকর্তা লে. কর্নেল সাঈদ সাকলাইন ও মেজর আ জ ম গোলাম মোস্তফা আল মামুন। সরকারি কৌঁঁসুলি ছিলেন ৯ রাইফেল ব্যাটালিয়নের নতুন অধিনায়ক লে. কর্নেল মনির হোসেন। বিশেষ কৌঁসুলি হিসেবে তাঁকে সহায়তা করেন গাজী জিল্লুর রহমান ও আমিনুর রহমান খান।এর আগে গত বছরের ৪ মে এই মামলার অষ্টম কার্যদিবস পর্যন্ত ১০ জন বেসামরিক ব্যক্তিসহ ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। এ মামলার মোট ৭৫ জওয়ানের মধ্যে একজন রাঙামাটি কারাগারে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।